২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য একটা অপূরনীয় ক্ষতি : শেওয়াগ

ভারতের ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দার শেওয়াগ বলেছেন, আসন্ন শ্রীলংকা সফরে শচীনের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য একটা অপূরনীয় ক্ষতি। তারপরেও এ সিরিজে তরুণদের নিয়ে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শেওয়াগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বুধবার ব্যাঙ্গালোরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে শেওয়াগ এ কথা বলেন। শেওয়াগ বলেন, শচীন ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং একজন অভিজ্ঞ  খেলোয়াড়। কোন ম্যাচে তার না থাকাটা অবশ্যই  দলে বিরুপ প্রভাব ফেলে। তাকে ছাড়া যে কোন দলের বিপক্ষে লড়াটা ভারতীয় দলের জন্য একটা চ্যালেঞ্জ।

টেনিস এলবো ইনজুরির কারনে শচীন শ্রীলংকা সফরে দলে থাকছে না।

 ৬ ম্যাচের নিষেধাজ্ঞার কারনে ভারতীয় অধিনায়ক গাঙ্গুলিও এ সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।