লক্ষ্মীপুরে ‘এইডস প্রতিরোধে যুব সমাজ’ শীর্ষক গোলটেবিল আলোচনা
লক্ষ্মীপুরে মঙ্গলবার বিকেলে ‘এইডস্ প্রতিরোধে যুবসমাজ’ শীর্ষক এক আলোচনা সভায় ঘাতক ব্যাধি এইডস্ থেকে যুব সমাজকে রক্ষার জন্য গণসচেতনতা ও ধর্মীয় সভার পাশাপাশি এর কুফল সম্পর্কে অবহিত করতে মতামত ব্যক্ত করা হয়।
সভায় কিভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে এই ব্যাধির বিস্তার রোধ করা যায় এবং বিমান, বাস, রেল, লঞ্চ, স্টিমারের যাত্রী টিকেটে এইডস বিষয়ে স্লোগান থাকার পরামর্শ দেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রানাধীন স্বাস্থ্য অধিদপ্তরের এস টি ডি/এইডস্ প্রোগ্রামের আওতায় সেভ দ্য চিলড্রেন ইউএস’র সহায়তায় সেচ্ছাসেবী সংস্থা ‘মৈত্রী’ বাংলাদেশের উদ্যোগে এই গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুয়াল হোসেন। আরও বক্তব্য রাখেন অতুল কৃষ্ণ, প্রকল্প পরিচালক দীপক কান্তি মিস্ত্রী। এছাড়া সাংবাদিক, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, এনজিও কর্মী, সরকারি পদস্থ কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।
মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম কামাল উদ্দিন ভুঁইয়া।
