২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিবন্দি ডিএনডিবাসীর দুর্ভোগ চরমে, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ

টানা বর্ষনে ডিএনডিবাসীর দুর্ভোগ চরম আকার ধারন করেছে। মঙ্গলবার ছ’ইঞ্চি পানি বৃদ্ধির ফলে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম দুঃখ-দুর্দশা পোহাচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ডিএনডি‘র অভ্যন্তরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 10:07 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সূত্র জানায়, পানি নিষ্কাশনে অতিরিক্ত ৮টি পাম্প মঙ্গলবার চালু করার কথা থাকলেও তা চালু হয়নি। তবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আব্দুল আজিজ ডিএনডি’র দূর্দশাগ্রস্থ চিত্র দেখে অনতিবিলম্বে অতিরিক্ত পাম্প বসিয়ে পানি অপসারণের নির্দেশ দিয়েছেন।

ডিএনডি’র অভ্যন্তরের জালকুড়ি, মিজমিজি, কদমতলী, রঘুনাথপুর, দেলপাড়া ও ফতুল্লার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, অনেকেই পানির ওপর মাঁচা করে অবস্থান করছে। নিু আয়ের লোকজন নিকটবর্তী স্কুলে আশ্রয় নিয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিএনডি‘র জলাবদ্ধতা দূরীকরণে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিএনডি পাম্প হাউজ সূত্রে জানা গেছে, সবগুলো পাম্পই সচল রয়েছে। তবে মঙ্গলবার পানির উচ্চতা ছিল নয় ফুট সাত ইঞ্চি যা স্বাভাবিকের চেয়ে তিন ফুট সাত ইঞ্চি বেশি।

এলাকাবাসী ক্ষোভের সাথে বিডিনিউজকে বলেন, আমরা রিলিফ চাই না, পানি নিষ্কাশন চাই।

এদিকে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা মঙ্গলবার বিকেলে বাঁধ এলাকা পরিদর্শন করেন।