২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী মুদ্রার চোরাচালান মামলা: রাকিব তিনদিনের রিমান্ডে

বিপুল পরিমান বিদেশী মুদ্রাসহ রাকিব সিদ্দিকী নামে গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

গুলশান থানার পুলিশ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে, আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার গুলশান শুটিং ক্লাবের সামনে থেকে পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে। সে ৭৬ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা  করেছিলো।