২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষীপুরে আমন বীজ সংকট

লক্ষীপুরে আমন ধানের বীজ সঙ্কট তীব্র হয়ে দেখা দিয়েছে। বর্ষার সঙ্গে সঙ্গে রোপা আমনের বীজতলা তৈরি শুরুর কথা থাকলেও তা ঠিক মত হচ্ছে না। প্রয়োজনীয় বীজ না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর রোপা-আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার পাঁচশ’ একর। এর জন্য বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয় ১১ হাজার ৫০ একর। বীজের প্রয়োজনীয়তা রয়েছে ১৪শ’ মেট্রিক টন।

জানা যায়, বিএডিসি এ পর্যন্ত বীজ পেয়েছে ১৬ মেট্রিক টন, ডিলাররা পেয়েছে ২০ মেট্রিক টন ও আরও সাতশ’ কেজি।

প্রতি বস্তা বীজের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে একশ‘ ৮০ টাকা। বর্তমানে বাজারে সচরাচর আমন বীজ পাওয়া যাচ্ছে না। সামান্য কিছু  নিুমানের বীজ পাওয়া গেলেও, তা ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিলারদের কাছ থেকেও কৃষকরা নির্ধারিত মূল্যে বীজ পাচ্ছে না।

গত বছর ভারি বর্ষন, জলাবদ্ধতা ও বন্যায় আমনের উৎপাদন ভালো না হওয়ায় কৃষকদের অনেকেই রোপা-আমনের বীজ সংরক্ষণ করতে পারেনি।