২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানিদের দুটি ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে হাইকোর্টের নির্দেশ

২৪ ঘন্টার মধ্যে অটকে পড়া পাকিস্তানিদের দু’টি ক্যাম্পে বৈদ্যুতিক সংযোগ পূনঃস্থাপনের জন্য হাইকোর্ট সোমবার সরকারকে নির্দেশ দিয়েছেন। ক্যম্প দুটি হচ্ছে চট্টগ্রামের সর্দার বাহাদুর ক্যাম্প এবং নারায়নগঞ্জের আদমজী শিমুলপাড়া ক্যাম্প।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি মামনুর রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট’র একটি বেঞ্জ সোমবার শুনানি শেষে এই রায় দেন।

বিদ্যুৎ উন্নায়ন বোর্ড (পিডিবি) ৪ জুন দেশের ১৩টি জেলার ৭০টি ক্যাম্পের সর্বপ্রকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে  দেয়। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পও রয়েছে।

পিডিবি জানায়, ৪৪ দশমিক ৪৮ কোটি টাকা বৈদ্যুতিক বিল বকেয়া থাকায় তারা সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে।

১১ জুন দেয়া হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে সরকার ওই দুটি ক্যাপ ছাড়া অন্য সকল ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে। বিইপিজেড এবং রেলওয়ে কর্তৃপক্ষের দায়ের করা রিট পিটিশনের কারণে এই ক্যাম্প দুটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

জানা যায়, বিইপিজেড এবং রেলওয়ে বিভাগের সরকারি জায়গার ওপর ওই দুটি ক্যাম্প নির্মিত হয়েছে।

বৈদ্যুতিক সংযোগ কর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে আটকে পড়া পাকিস্তানি যুব পুনর্বাসন আন্দোলন (এসপিওয়াইআরএম) এর সভাপতি শাহাদত হোসেনসহ আরও চার ব্যক্তি আদালতে একটি রিট পিটিশনের দায়ের করলে তার প্রেক্ষিতে এ রায় দেন আদালত। এছাড়া বৈদ্যুতিক সংযোগ কর্তনকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা এই মর্মে বিচারকদ্বয় সরকারের বিরুদ্ধে একটি শোকজ নোটিশ জারি করেন।

বিইপিজেড চেয়ারম্যান এবং রেলওয়ে বিভাগের সচিবসহ আরও সাত কর্তৃপক্ষের তরফ থেকে এ শোকজের জবাব চাওয়া হয়েছে। এরা হচ্ছেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নায়ন বোর্ড (পিডিবি), ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসা) এবং ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং তার সহযোগী হাফিজুর রহমান পিটিশন দায়েরকারীদের পক্ষে এবং ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান খান  সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।