ঢাকায় স্বাস্থ্য সচিবদের বৈঠক সম্পন্ন
সদস্যরাষ্ট্রসমূহের স্বাস্থ্যখাত উন্নয়নে সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের স্বাস্থ্য সচিবদের দু’দিনব্যাপী দশম বৈঠক সোমবার ঢাকায় শেষ হয়েছে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব সারোয়ার কামাল বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে জনগণ যেসব স্বাস্থ্য সমস্যায় ভুগছে তা মোকাবেলায় জনস্বাস্থ্য অবকাঠামো আরও শক্তিশালী করতে সদস্যরাষ্ট্রসমূহ সুপারিশ করেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার বৈঠকে উদ্বোধন করেন। অন্যান্যের মধে বৈঠকে উপস্থিত ছিলেন কোরিয়ার ভাইস মিনিস্টার, মায়ানমারের স্বাস্থ্য উপমন্ত্রী, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলংকা ও থাইল্যা-ের স্বাস্থ্য সচিবগণ, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ইন্দোনেশিয়ার পরিকল্পনা ও বাজেট ব্যুরো প্রধান ও মালদ্বীপের স্বাস্থ্য সেবা পরিচালক প্রমুখ।
