২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ জুলাই পর্যন্ত ঢা বি’র কোর্স পদ্ধতির সকল পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ জুলাই পর্যন্ত কোর্স পদ্ধতির সকল পরীক্ষা  স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তবে চিকিৎসা অনুষদ ও কলেজসমূহের পরীক্ষাসমূহ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে এই পরীক্ষাসমূহ স্থগিত করা হয়।

স্থগিত পরীক্ষাসমূহের তারিখ অচিরেই ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।