পেট্রোলের দাম আবার বাড়ছে, গত অর্থবছরে জ্বালানি তেলের আমদানি বেড়েছে ২৮ শতাংশ
দেশে পেট্রোলের দাম আবার বাড়ছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত অর্থবছরে ১১ মাসে, অর্থাৎ মে মাস পর্যন্ত তার আগের বছরে একই সময়ের তুলনায় জ্বালানি তেল আমদানি খরচ বেড়েছে ২৮ শতাংশ।
ওই সময়ে আমদানিকৃত তেলের পরিমান ছিলো ১৪০ কোটি ৮০ লাখ ডলার। তবে গত বছরের মোট জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা ছিলো ১৩০ কোটি ডলার। অবশ্য গত অর্থবছরে তেলের চাহিদা বাড়েনি।
২০০১ ০২ সালে তুলনায় গত তিন অর্থবছরে মোট জ্বালানি তেল আমদানি খরচ ২৩৫ শতাংশ বেড়েছে। ২০০২ অর্থবছরে মোট জ্বালানি তেল আমদানি পরিমান ছিল ৪৮ কোটি ডলার। এ বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উচ্চ মূল্যের কারণে মার্চ মাসের মধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত তিন মাস আগে পেট্রোলের ওপর থেকে ভর্তুকি তুলে দেয়াসহ চোরাচালান প্রতিরোধে দেশে পেট্রোলেরই ব্যবহারের তুলে দেওয়ার প্রস্তাব করেছে। তাদের প্রস্তাবনায় রয়েছে, পেট্রোলের বদলে অকটেন ও সিএনজির ব্যবহার নিশ্চিত করা।
জানা যায়, আগামী সেপ্টেম্বর নাগদ সরকার বিপিসির ওই প্রস্তাবনা বাস্তবায়নের উদ্যোগ নিতে যাচ্ছে।
র্দীঘদিন ধরে পেট্রোল চেয়ে অকটেনের মূল্য বেশি থাকলেও সর্বশেষ তেলের মূল্য বৃদ্ধিতে উভয়ের মূল্য সমান করা হয়েছে। এবার পেট্রোলের দাম বাড়লে বিপিসি’র গত বছরের হাজার কোটি টাকার লোকসান হ্রাস পাবে বলে সংশ্লিষ্ট সূত্রের অভিমত। এখন অকটেন ও পেট্রোল ব্যবহারের পরিমান প্রায় সমান।
বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যের কারণে গত অর্থবছরে মোট তেল আমদানি ১৬০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ফলে গত বছর মোট জ্বালানি তেল আমদানি তার আগের বছরের তুলনায় ৩০ শতাংশে বাড়বে।
আন্তজার্তিক বাজারে গত সপ্তাহেও প্রতি ব্যারেল ৬০ ডলার বেশি মূল্য ছিলো। এটিই ছিলো এ বছরের মধ্যে সর্বোচ্চ। বছরে বাকী সময়েও এ উচ্চ তেলের মূল্য বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে। আন্তজার্তিক বাজারে তেলের মূল্য বাড়লেও দেশে তেলের মূল্যের আপাতত বাড়ছে না।
নতুন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ঘোষণা করেছেন, আগামী ছয় মাসের মধ্যে তেলের দাম বাড়বে না। যদিও গত এক বছরে জেট ফুয়েলের দাম কয়েক দফা বেড়েছে। সর্বশেষ ২৪ মে ডিজেল, কেরোসিন ও পেট্রোলের দাম বেড়েছে।
চলতি বাজেট ঘোষণার আগেই অর্থমন্ত্রী সাইফুর রহমান পেট্রোল ব্যবহারে নতুন নীতির কথা উল্লেখ্য করেছেন। অর্থমন্ত্রী আগামী সেপ্টেম্বর থেকে সরকারি যানবাহনে পেট্রোল ব্যবহারের মূল্য পরিশোধ না করার ঘোষণা দিয়েছেন।
