২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ - পূর্ব এশিয়ার স্বাস্থ্য সচিবদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন

জাতীয় হৃদরোগ  ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) পরিদর্শন  করে চিকিৎসা ও আনুষঙ্গিক সুবিধা দেখে দক্ষিণ - পূর্ব এশিয়ার স্বাস্থ্য সচিবরা সন্তোষ প্রকাশ করেছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সোমবার ঢাকায় অনুষ্ঠিত দক্ষিন - পুর্ব এশিয়ার স্বাস্থ্য সচিবদের দুই দিনব্যাপী  অনুষ্ঠিত বৈঠকের শেষদিনে অংশগ্রহণকারী প্রতিনিধি দল এনআইসিভিডি’র করোনারি কেয়ার ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট, পোষ্ট সিসিইউসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এর আগে এনআইসিভিডি’র পরিচালক অধ্যাপক সুফিয়া রহমান কার্যক্রম তুলে ধরে জানান, চিকিৎসার পাশাপাশি এ ইনস্টিটিউটে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। দুইশ’ ৫০ শয্যার এ হাসপাতালে পাঁচটি অপারেশন থিয়েটারে বিভিন্ন সার্জারিসহ হৃদরোগ সংক্রান্ত যাবতীয় সার্জারির সুবিধা রয়েছে।