২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী কামরুল হত্যা: চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

ব্যবসায়ী কামরুল আলম হত্যার সাথে জড়িত সন্দেহে শনিবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে পুলিশ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ব্যবসায়ী কামরুলের হত্যাকারীদের আটক করার জন্য পুলিশের তিনটি দল ধানম-ি, হাজারিবাগ ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায়।

ধানম-ি পুলিশ জানিয়েছে, কোনও হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে গ্রেফতারকৃতদের হত্যার সাথে জড়িত থাকার সম্ভাবনার অভিযোগে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ এ হত্যার রহস্য উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ ধারণা করছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ভাড়াটে সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।

এদিকে নিহত ব্যবসায়ী কামরুল আলমের প্রতিবেশী শরিফুল আলম শনিবার রাতে ধানম-ি থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাতজনের একটি দুর্বৃত্তদল এ হত্যাকা-ের সাথে জড়িত। তবে তিনি ওই অভিযোগে কারও নাম উল্লেখ করেননি।

বেসরকারি প্রতিষ্ঠান ৬৮/খ জিগাতলা এলাকার গ্লোব লিংক কন্টেনার লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। শনিবার বিকালে তাকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়।

ধানম-ি থানার ওসি হারুনর রশিদ এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, আমরা কোনও হত্যাকারীকে গ্রেফতার করতে পারিনি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হত্যাকারীদের সাথে জড়িত থাকতে পারে।

তিনি গ্রেফতারকৃত চারজনের নাম প্রকাশে অস্বীকৃতি জানান।