বিক্রির দিক দিয়ে আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছে হ্যারি পটার
হ্যারি পটার সিরিজের নতুন একটি সংখ্যা বাজারে আসার আগেই ২০ দশমিক ৪ মিলিয়ন পাউ- আয়ের আশা করছে প্রকাশনা সংস্থা ব্লুম্সবারি। আটটি জরিপ সংস্থার বরাত দিয়ে রয়টার্স একথা জানায়।
বৃটেনের প্রকাশনা সংস্থা ব্লুমসবারি জানায়, আগামী ১৬ জুলাই হ্যারি পটারের ষষ্ঠ সংখ্যা বাজারে ছাড়ার প্রক্রিয়া চলছে।
হ্যারি পটার সিরিজের পঞ্চম সংখ্যা বাজারে আসার ২৪ ঘন্টার মধ্যে পাঁচ মিলিয়ন কপি বিক্রি করে সংস্থাটি রেকর্ড গড়ে।
আমাজন ডট কম জানায়, নতুন বই ‘হ্যারি পটার অ্যা- দ্যা হাফ ব্লাড প্রিন্স’ বাজারে ছাড়ার আগেই সারা বিশ্বে এক মিলিয়ন কপির অর্ডার পাওয়া গেছে।
এদিকে হ্যারি পটার সিরিজের লেখক জে কে রাউলিং গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন যে, হ্যারি পটার অ্যা- দ্যা হাফ ব্লাড প্রিন্স লেখার কাজ শেষ হয়ে গেছে। তারপর থেকেই হ্যারি পটার সিরিজের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আগামী ১৬ জুলাই তাদের আগ্রহে পরিসমাপ্তি ঘটবে বলে আশা করছেন প্রকাশকরা।
