২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ২ দিনব্যাপী ছাত্র ধর্মঘট পালিত

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সাত ছাত্র সংগঠনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনি ও রোববার দুদিনব্যাপী ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ফলে, দীর্ঘ এক মাসের গ্রীষ্মের ছুটির পর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় খুললেও কোনও ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগে ২৮ মে সড়ক দুর্ঘটনায় শাম্মী আখতার নিহত হওয়ার পর বিক্ষুব্ধ অন্যান্য ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের  হামলার প্রতিবাদ, হলে ছাত্রলীগ কর্মীদের অবস্থান নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছিল।

এ দুদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তেমন কোনও প্রাণ-”াঞ্চল্য দেখা যায়নি।