মেহেরপুরে ডাকাতের ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামে শনিবার মধ্য রাতে ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ১০/১৫ জনের সশস্ত্র ডাকত দল সার ব্যবসায়ী আলমের বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করে। সে সময় গৃহকর্ত্রী বেগম জাহারুননেছা তা দিতে অস্বীকৃতি জানালে ডাকাত দল তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
