২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা মতিন নিহত

রাজশাহীর মতিহার থানাধীন হরিয়ানদহ গ্রামে শুক্রবার দিবাগত মধ্যরাতে র‌্যাবের ক্রসফায়ারে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের নেতা মতিন নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 03:59 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

শুক্রবার বিকেলে র‌্যাব সদস্যরা পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রাম থেকে আব্দুল মতিন ওরফে মতিন বাঙ্গাল ওরফে কসাই মতিনকে আটক করে। পরে তাকে রাজশাহী সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে মতিন তার সন্ত্রসী কর্মকাণ্ডের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার এবং সহযোগীদের ধরার জন্যে র‌্যাব সদস্যরা তাকে নিয়ে রাজশাহীর তানোর উপজেলার উদ্দেশে রওনা হয়। রাত সোয়া একটার দিকে হরিয়ানদহ গ্রামের নলডুবি মাঠের সেতুর কাছে পৌঁছুলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় ক্রসফায়ারে মতিন গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি রিভলবার এবং একটি ছোড়া উদ্ধার করে।

মতিন পাবনা ও সিরাজগঞ্জ জেলার কুখ্যাত ও তালিকাভুক্ত সন্ত্রাসী এবং সে তিন খুনসহ এক ডজন মামলার পলাতক আসামী বলে র‌্যাব সূত্র জানায়।