২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন বাংলাদেশ থেকে আরও ওষুধ আমদানী করবে:বেক্সিমকো ফার্মা পরিদর্শনকালে ইয়েমেনের সরকারী কর্মকর্তা

ইয়েমেন বাংলাদেশ থেকে আরও বেশী পরিমাণে ওষুধ আমদানী করার কথা বিবেচনা করছে। শনিবার ইয়েমেনের পাবলিক হেল্থ অ্যান্ড পপুলেশন বিষয়ক মন্ত্রণালয়ের এক উদ্ধর্তন কর্মকর্তা টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিকেল্স লিমিটেডের অত্যাধুনিক প্ল্যান্ট পরিদর্শন শেষে এই মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ইয়েমেনের উক্ত মন্ত্রণালয়ের সায়েন্টিফিক ডিপার্টমেন্ট অব দ্য সুপ্রীম বোর্ড অব ড্রাগ অ্যান্ড মেডিক্যাল অ্যাপ্লায়েন্সেস প্রধান ডক্টর নাজিব আব্দুল্লাহ সাঈদ বলেন, ‘‘ওষুধ রপ্তানী বৃদ্ধিও লক্ষ্যে বাংলাদেশী কোম্পানীগুলোকে গবেষণার উপর গুরুত্ব দিতে হবে।”

বাংলাদেশে এক সরকারী সফরকালে আজ ডক্টর নাজিব এবং ইয়েমেনের উক্ত মন্ত্রণালয়ের অন্য দুজন কর্মকর্তা  -- ডক্টর আহমেদ গালিব  এবং ডক্টর সাফওয়ান আলী আল অদী বেক্স্রিমকো ফার্মাসিউটিকেল্স এবং বেক্স্রিমকো ইনফিউশনস প্ল্যান্ট পরিদর্শন করেন । তাঁরা এখানকার ওধুষ উপাদন এবং প্যাকেজিং প্রক্রিয়ার প্রশংসা করেন। উল্লেখ্য,   বেক্সিমকো ফার্মাসিউটিকেল্স এবং বেক্সিমকো ইনফিউশনস গত জুলাই ১, ২০০৫ একত্রিভূত হয়েছে।

সফররত ইয়েমেনের কর্মকর্তাগণ একই কমপাউন্ডে ইউ.এস. এফ. ডি. এ (ইউনাইটেড স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিন্সট্রেশন) গাইডলাইন অনুসারে বেক্সিমকো ফার্মাসিউটিকেল্স-এর নির্মাণাধীন নতুন প্ল্যান্টও পরিদর্শন করেন।

বেক্সিমকো ফার্মাসিউক্যালসের ডিরেক্টর, কমার্শিয়াল আফসার উদ্দীন আহমেদ জানান ইতিমধ্যেই এই ওষুধ উংপাদনকারী প্রতিষ্ঠানটির প্রায় বিশটি আইটেম ইয়েমেনে রপ্তানী হচ্ছে । তিনি আশা প্রকাশ করেন যে এই সফর  ইয়েমেনে বেক্সিমকো ফার্মাসিউক্যালসের ওষুধ রপ্তানীর পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করবে।

কোম্পানীর সিনিয়র মার্কেটিং ম্যানেজার রিজভি উল কবির ইয়েমেনের কর্মকর্তাদের অবহিত করেন যে, চলতি বছরের শেষ নাগাদ নতুন প্ল্যানটির নির্মাণকাজ সম্পন্ন হবার পর তারা যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানীর  জন্য সেদেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্র্রেশন (এফ ডি.এ) কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন। 

বেক্সিমকো ফার্মাসিউক্যালস কর্মকর্তাগণ জানান, ইতিমধ্যেই তারা সিঙ্গাপুর, রাশিয়া, জর্জিয়া, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভুটান, কম্বোডিয়া, ইরাক, কেনিয়া, মোজাম্বিক, মায়ানমার, ইউক্রেইন, ভিয়েতনাম ও ইয়েমেনসহ মোট ১৬ টি দেশে তাদের পণ্য রপ্তানী করছেন। এছাড়াও সিঙ্গাপুর, পাকিস্তান এবং কেনিয়ার আন্তর্জাতিক মানের হাসপাতালসমূহ তাদের রোগীদের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ ব্যবহার করার পরামর্শ দিচ্ছে ।