সড়ক দুর্ঘটনায় বুয়েট ডরমিটরি মসজিদের ইমাম নিহত
রাজধানীর বকশি বাজার এলাকায় শনিবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডরমিটরি মসজিদের ইমাম বাসের চাকায় পিষ্ঠ হয়ে নিহত হয়েছেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত মাওলানা আবুল কালাম আজাদ (৪০) বুয়েটের শহীদ স্মৃতি হলের ইমাম। তিনি দুপুর দুইটার দিকে বকশি বাজার শিক্ষা বোর্ডের সামনে রাস্তা পার হওয়ার সময় গাবতলীগামী একটি বাসের চাকায় পিষ্ট হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
