ট্যাপা জুয়েল ৫ দিনের রিমান্ডে
পুরান ঢাকার চাঞ্চল্যকর যুবদল নেতা সাগীর আহমেদ হত্যা মামলায় সন্দেহভাজন আসামী এনায়েত উল্লাহ জুয়েল ওরফে ট্যাপা জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চায়।
তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফরিদ উদ্দিন রিমান্ড আবেদনে বলেন, অভিযুক্ত ট্যাপা জুয়েল শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহিদ গ্র“পের অন্যতম সদস্য। সে এক জন অস্ত্রধারী সন্ত্রাসী। বিভিন্ন সময় একধিক ঠিকানা ব্যবহার করতো।
তিনি বলেন, এ জন্য হত্যাকান্ডে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ জরুরি।
