৩৩ বছরে ১৩ টি বিমান দুর্ঘটনা: নিহত ৫৩
দেশে বেসামরিক বিমান চলাচলের ৩৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত ১৩ টি বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেঠে। এসব দুর্ঘটনায় মারা গেছে ৫৩ জন। এর মধ্যে একক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫০ জন আরোহী।
সর্বশেষ দুর্ঘটনা ঘটে শুক্রবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০৪৮ অবতরণকালে ঝড়ো আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। ডিসি ১০ উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে প্রায় দুহাজার ফুট বাইরে চলে যায়। বিমানের চাকা খুলে যায় এবং পাখায় আগুন ধরে যায়। তবে এ দুর্ঘটনায় চারজন যাত্রী সামান্য আহত হলেও ২০০ জন যাত্রীর সকলেই নিরাপদে আছেন।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানের একটি এফ ২৭ উড়োজাহাজ দুর্ঘটনায় ৫০ আরোহীর সকলেই ঘটনাস্থলেই মৃত্যূবরণ করেন। বেসরকারি পারাবত এয়ারলাইন্সের দুটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ১৯৯৮ সালে দু’জন ও ২০০২ সালে একজন পাইলট মারা যান। অন্য দুর্ঘটনাগুলোতে কোনো প্রাণহানি ঘটেনি।
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বেসামরিক যাত্রীবাহী বিমান চলাচল শুরু হওয়ার পর প্রথম দুর্ঘটনাটি ঘটে ১৯৭৫ সালে।
১৯৭৫ সালে ফ্লাইট ক্যাপ্টেন রফি তেজগাঁও বিমানবন্দরের কাছে চাকা না খুলেই একটি এফ ২৭ বেলি ল্যান্ডিং করান। এতে যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও বিমানটি মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এরপরের বছর ১৯৭৬ সালে ফ্লাইট ক্যাপ্টেন সাহাব আরেকটি এফ ২৭ ক্র্যাশ ল্যান্ডিং করালে বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। কিন্তু বেঁচে যায় আরোহীরা।
১৯৮৪ সালে ঝড়ো আবহাওয়ার কারণে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরের পশ্চিম অংশে ফ্লাইট ক্যাপ্টেন রোকসানা একটি এফ ২৭ ক্র্যাশ ল্যান্ডিং করালে তা সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই বিমানটির পাইলট, কো পাইলট, কেবিন ক্রু ও যাত্রীসহ মর্মান্তিকভাবে মৃত্যূ ঘটে ৫০ আরোহীর সকলের।
১৯৮৯ সালে বিমানের একটি এফ ২৮ রাজশাহীতে ধান ক্ষেতের ভেতর জরুরি অবতরণ করে। এতে বিমানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
১৯৯৬ সালে ফ্লাইট ক্যাপ্টেন আজিজুল্লাহ বিমানের ডিসি ১০ উড়োজাহাজের চাকা না খুলেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বেলি ল্যান্ডিং করান। ফলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
১৯৯৭ সালের জুন মাসে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের বাইরে একটি এটিপি উড়োজাহাজ ক্র্যাশ ল্যান্ডিং করে। উড়োজাহাজটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়েছিলো।
একই বছর ২২ ডিসেম্বর ফ্লাইট ক্যাপ্টেন মান্নান সিলেট বিমানবন্দরে একটি এফ ২৮ ক্র্যাশ ল্যান্ডিং করান। বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও এর মোট ৮৯ যাত্রীর সকলেই প্রাণে বেঁচে যান।
১৯৯৮ সালের ২৮ জুন পারাবতের এয়ারলাইন্সের একটি এল ৪০১ বিমান ফ্লাইট ক্যাপ্টেন আহসান সাভারের পাটক্ষেতে জরুরি অবতরন করালে বিমানটি বিধ্বস্ত হয়।
ওই বছরই ২৮ আগস্ট জিয়া বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি এয়ারবাস এ ৩০০ উড্ডয়নের পূর্ব মুহুতে যান্ত্রিক ত্র“টির কবলে পড়ে। ফ্লাইটটির পাইলট ইমার্জেন্সি ব্রেক করায় উড়োজাহাজটির দুপাশের সব কয়েকটি চাকায় আগুন ধরে যায় এবং এটি ক্ষতিগ্রস্থ হয়।
একই বছর ২৭ সেপ্টেম্বর ঢাকার পোস্তগোলায় এয়ার পারাবতের দুআসনের একটি প্রশিক্ষণ উড়োজাহাজ (সেসনা ১৫০ এল) যান্ত্রিক ত্র“টির কারণে বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলেই নিহত হন এর পাইলট ফারিয়া লারা ও কো পাইলট রফিকুল।
২০০২ সালের জুলাইয়ে পারবতের আরেকটি প্রশিক্ষণ বিমান সেসনা ঝড়ো বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরার একটি খোলা মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করে। এর একমাত্র আরোহী ফ্লাইট ক্যাপ্টেন মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান।
গত বছর ২০০৪ সালের ৮ অক্টোবর সিলেট বিমানবন্দরে বিমানের এফ ২৮ উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকা সিলেট রুটের বিজি ৬০১ ফ্লাইটটির মোট ৭৯ জন যাত্রীর মধ্যে পাইলট, কো পাইলট ও কয়েকজন ভিআইপি
যাত্রীসহ ৬২ জন যাত্রী কমবেশী আহত হন।
