চট্টগ্রামে বিমানের একটি ফ্লাইট দূর্ঘটনায় পতিত
দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে দূর্ঘটনায় পতিত হয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে আটটায় ঝড়ো আবহাওয়ার মধ্যে বিমানটি অবতরণের সময় এই দূর্ঘটনা ঘটে।
