সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
সিরাজগঞ্জে বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং অপর একজন আহত হয়েছে।
নিতরা হলেন, আব্দুল মতিন (৩৫) ও লোকমান হোসেন (১৬)। নিহতদের বাড়ি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সেলুন্দা গ্রামে।
আহত রকিব হাসানের (১৬) বাড়ি জেলার জারিলা উপজেলায়। তাকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, রাত সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু (পশ্চিম) সংযোগ সড়কের কড্ডার মোড়ে সদানন্দপুর ঈদগাহ মাঠের কাছে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
