২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই বাংলাদেশে সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস

যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস, কয়েকজন কংগ্রেস সদস্য ও সিনেটর খুব শিগগিরই বাংলাদেশে সফরে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৃহস্পতিবার তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি কে টমাস একথা জানান ।

তিনি জানান, ঢাকায় তার দায়িত্ব পালনকালে সাবেক পররাষ্ট্র মন্ত্রী কলিন পাওয়েল এবং প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডসহ যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারনা নিয়েই তারা ফিরে গেছেন।