শুক্রবার ডঃ সিতারা পারভীনের কুলখানি
যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২৩ জুন সড়ক দূর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডঃ সিতারা পারভীনের কুলখানি শুক্রবার আছর নামাজের পর তার গুলশান-১ এ বাড়ী ১৪, রোড ১২৪ বাসভবনে অনুষ্ঠিত হবে।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-শুভানুধ্যায়ী, শিক্ষক-সহকর্মী, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সকলকে মিলাদে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
