২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক সিতারা পারভীনের মৃত্যুতে লন্ডন প্রবাসী প্রাক্তন ছাত্রদের শোক প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের লন্ডন প্রবাসী আটজন সাবেক ছাত্র অধ্যাপক সিতারা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 10:32 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বুধবার পাঠানো এক শোক বার্তায় তারা বলেন, এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

শোক প্রকাশকারী সাবেক ছাত্ররা হলেন, শাকিল আনোয়ার, বিবিসি; মোয়াজ্জেম হোসেন, বিবিসি; স্বকল্প গুপ্ত, বিবিসি; জিয়াউর রহমান, চ্যানেল এস; শওকত আলী মোল্লা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; মো. নুরুন্নবী, চ্যানেল এস; নুরুল আকবর সবুজ এবং ফারহানা আক্তার।