উদ্বোধনের পূর্বেই লক্ষ্মীপুর সমাজ সেবা অধিদপ্তরের নব নির্মিত ভবনের দেয়াল ধসে পড়েছে
লক্ষ্মীপুর জেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সমাজ সেবা অধিদপ্তরের নব নির্মিত ভবনের উদ্বোধনের পূর্বেই দেয়াল ধসে পড়েছে।
বাংলাদেশ সরকারের অর্থায়নে গণপূর্ত বিভাগ লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় চার একর ভুমির উপর এ ভবনটি নির্মান করে।
বুধবার দুপুরে ভবনটির পশ্চিম পাশের প্রায় পাঁচশ ফুট দীর্ঘ নবনির্মিত নিরাপত্তা দেয়ালটি সম্পুর্নরূপে ধসে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিষেধ করা সত্বেও পুরোনো রড ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সমাজ সেবা অধিদপ্তর সুত্র।
