সাঁওতাল বিদ্রোহের ১৫০ তম বার্ষিকী বৃহস্পতিবার
৩০ জুন বৃহস্পতিবার সাঁওতাল বিদ্রোহের ১৫০ তম বার্ষিকী। এ উপলক্ষে গঠিত ‘সাঁওতাল বিদ্রোহের ১৫০তম বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ১ জুলাই শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৮৫৫ সালের এই দিনে সাঁওতালরা ঔপনিবেশিক শাসক, জোতদার-মহাজন এবং এদের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহে ফেটে পড়েছিলো। এ বিদ্রোহের নেতৃত্ব দেন সাঁওতাল সহোদর সিধু-কানু । প্রায় ৫০ হাজার সাঁওতালের সঙ্গে ভূমিহীন নিঃস্ব বাঙালী ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী এই সংগ্রামে অংশ নেয়। শেষপর্যন্ত বৃটিশ রণকৌশলের কাছে পরাজিত হয়েছিল সাঁওতালরা। সে সময় ২০ হাজার মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ভারতবর্ষের মাটি।
