পাহাড়তলীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত
চট্টগ্রামের পাহাড়তলীতে মঙ্গলবার রাতে পুলিশ ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাাতে খুলশী থানাধীন পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন কথিত ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এসময় ডাকাতরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। আধঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়।
বন্দুকযুদ্ধে পুলিশ ৩০ রাউন্ড শটগান ও রাইফেলের গুলি চালিয়েছে বলে সিএমপি সুত্র জানায়।
বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি।
