২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৮ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার রাত থেকে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ২৮টি রুটে ৬৫ ফুট দীর্ঘ নয়, এমন সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আবহাওয়া দপ্তর মঙ্গলবার রাতে বরিশাল অঞ্চলের নৌ পথে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করে। একই সাথে বরিশাল ঘাট থেকে অভ্যন্তরীণ ২৮টি রুটে ৬৫ ফুটের নিচের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তবে এ নির্দেশ অমান্য করে মঙ্গলবার রাতে তিনটি লঞ্চ ঘাট ত্যাগ করায় পোর্ট অফিসার সাইফুল আলম বাদী হয়ে মেরিন কোর্টে মামলা দায়ের করেন।

বুধবার বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল অঞ্চলের নৌ পথে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত অব্যাহত রয়েছে।