২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহেস্তের সরাবে নেশা হবে না : সংসদে জামায়াত নেতা

বিরোধী দলের ভুখা মিছিল নিয়ে মঙ্গলবার সংসদে আইনমন্ত্রী ব্যারিস্টর মওদুদ আহমেদের বক্তব্যে ব্যারিস্টার নাজদুল হুদাকে উদাহরণ হিসেবে উল্লেখ করায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মন্ত্রীর বক্তব্যের শেষে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল দাঁড়িয়ে বলেন, আমি ফুড পছন্দ করি, আর আইনমন্ত্রী পানীয় পছন্দ করেন।

পরে মওদুদ আহমেদ আবারও দাঁড়িয়ে বলেন, আমি সেভেন আপ খাই, আর নাজমুল হুদা খান কফি।

এ নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হলে বিএনপির সদস্য কেএম ওবায়দুর রহমান দাঁড়িয়ে বলেন, এ দুই মন্ত্রীকে দিয়ে মহোত্তম কিছুই হবে না। যারা কফি ও সেভেন আপ ছাড়া কিছুই খান না। তিনি বলেন, পাক-ভারত বিভক্তির মতো মহান কাজ করতে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু সেভেন আপ বা কফি খাননি। তিনি অন্য ধরণের পানীয পান করতেন।

তিনি আরও বলেন, বেহেস্তেও সরাব ও হুর দেওয়া হবে। তাই অন্য ধরণের পানীয়ও কিন্তু খারাপ কিছু নয়। আর যারা নেশা করেন না তাদের জীবনে কিছুই নেই। রাজনীতিটাও একটা নেশা।

এর জবাবে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বলেন, বেহেস্তে যে সরাব দেওয়া হবে, তাতে কিন্তু কোনও নেশা হবে না।