২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জনকণ্ঠের সাংবাদিক শফিকের ওপর সন্ত্রাসী হামলা

রাজশাহীর বাগমারার ভবানাীগঞ্জে জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা শফিকুল ইসলাম শফিক মঙ্গলবার বিকালে প্রেসক্লাবে যাবার পথে সন্ত্রাসী হামলার শিকার হন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রত্যক্ষদর্শি জানায়, সরকারের ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর খালাত ভাই এবং বাংলা ভাইয়ের ক্যাডার হিসেবে পরিচিত মশিউর রহমান পিটার কাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী হাসুয়া, লাঠিসোটা নিয়ে সাংবাদিক শফিকের ওপর চড়াও হয়।

সন্ত্রাসীদের বেধড়ক মারপিটের কারণে সাংবাদিক শফিক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শফিকের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

বাগমারার সাংবাদিকরা জানান, সম্প্রতি দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বাংলা ভাইয়ের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ওপর খবর প্রকাশ করায় ক্যাডাররা সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ।