২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্যে সংসদীয় স্থায়ী কমিটির ক্ষোভ

ঢাকার সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির এক বৈঠকে মঙ্গলবার এ অভিমত প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে আইন শৃংখলা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠকে বলা হয়, ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতালসহ সব সরকারি হাসপাতাল দালালদের হাতে জিম্মি হয়ে পড়েছে। দালালদের কারণে রোগীরা যথাযথ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

দালালদের এই তৎপরতা রোধ করতে পুলিশকে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে মিডফোর্ড হাসপাতাল এবং চক্ষু ও ক্যান্সার ইন্সিটিটিউটের নির্মাণ কাজে তীব্র অসোন্তষ প্রকাশ করা হয।

সাংসদ নাসিরউদ্দিন পিন্টু বৈঠকে জানান, মিটফোর্ড হাসপাতাল নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিু মানের কাজ করার কারণে তাদের বিরুদ্ধে যখন তখন তদন্ত কমিটি গঠন করা হয়। অথচ এখন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করেও কাজের বিল বিল পেয়ে গেছে।

টাকা পাওয়ার বিষয়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এসব পূর্বের কাজের বিল।

কমিটির সভাপতি মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্য সচিবসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।