২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা দুর্ঘটনায় পরিবেশেগত ক্ষতি নির্ধারণে উপ-কমিটি

টেংরাটিলা গ্যাস ফিল্ডের দুর্ঘটনায় পরিবেশের ক্ষতি সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য কলিম উদ্দিনকে আহবায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এক তথ্য বিবরণীতে জানা যায়, মঙ্গলবার সংসদ ভবনে অষ্টম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী তরিকুল ইসলাম, খুররম খান চৌধুরী, হাফিজ উদ্দিন আহম্মদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।