২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ পর্যন্ত ৬৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ৬৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৬ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জাতীয় সংসদে সোমবার বিরোধী দল আওয়ামী লীগের এমপি কর্ণেল ফারুক খানের এক লিখিত প্রশ্নের জবাবে সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এ কথা জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে ৬০ জন সেনাবাহিনীর, ২ জন বিমান বাহিনীর এবং বাকিরা নৌ বাহিনীর সদস্য।

নিতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার মার্কিন ডলার এবং আহতদের অবস্থা অনুযায়ী ৫০০ থেকে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে।

এছাড়া নিহত ও আহত সেনাদের পরিবারকে প্রতিরক্ষা বাহিনীর নিয়মানুসারে অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে।