বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালকের তিনবিঘা করিডোর পরিদর্শন
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফএ’র অতিরিক্ত মহাপরিচালক ডি সারেংগী সোমবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ছিটমহল দহগ্রাম-আঙ্গারপোতার প্রবেশ দ্বার তিন বিঘা করিডোর পরিদর্শন করেন।
বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক তিনবিঘা করিডোর পরিদর্শন শেষে বাংলাদেশ রাইফেলস এর লালমনিরহাট ১৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. সাইফুল ইসলামের সাথে পানবাড়ি বিডিআর ক্যাম্পের আউট পোস্টে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিডিআর’র পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
শিলিগুড়ি বিএসএফ এর ডিআইজি হরিস কুমার এসময় উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সোয়া দুইটায় ডি সারেংগী বাংলাদেশ ত্যাগ করেন বলে লে. কর্ণেল মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান।
