আবাহনীর সাবেক সভাপতি নাজমুল হকের ছেলে কায়সারের মৃত্যুতে শেখ হাসিনার শোক
আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি মরহুম কাজী নাজমুল হকের দ্বিতীয় পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক মরহুম কাজী আনোয়ারুল হক তারেকের ছোট ভাই কাজী কায়সারুল হক (পাপ্পু) দীর্ঘ রোগভোগের পর রোববার রাতে সাত মসজিদ রোডের নিজগৃহে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা কাজী কায়সারুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শেখ হাসিনা মহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার বাদ জোহর ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। শুক্রবার বাদ আছর মরহুমের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।
