২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষ্যে ২৯ জুন বিশেষ ট্রেন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে আমন্ত্রিতদের যাতায়াতের জন্য ২৯ জুন চট্টগ্রাম ও ভাটিয়ারির মধ্যে একটি বিশেষ ট্রেন চলাচল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ মিলিটারি একাডেমির ৫২তম দীর্ঘমেয়াদি এবং ২৩তম স্পেশাল কোর্সের শিক্ষা সমাপনী উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ট্রেনটি ২৯ জুন সকাল ছয়টায় চট্টগ্রাম থেকে ভাটিয়ারির উদ্দেশে যাত্রা করবে এবং একই দিন বেলা একটায় চট্টগ্রাম অভিমুখে ফিরতি যাত্রা করবে।