২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার জামিনের বিরুদ্ধে সরকারের আবেদনে সুপ্রিম কোর্ট কোনও আদেশ দেয়নি

মুদ্রা পাচার মামলায় হাইকোর্টের দেওয়া বিদিশার দুই মাসের অন্তবর্তী জামিনের বিরুদ্ধে সরকারের দায়ের করা স্থগিত আবেদনের ওপর সুপ্রিম কোর্ট রোববার কোনও আদেশ দেয় নি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আবেদনের শুনানীর পর আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবির চৌধুরী সরকারকে এ ব্যাপারে আপিলের জন্য সিভিল আবেদন দায়ের করতে বলে।

বিচারপতি এসকে সিনহা এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শনিবার বিদিশার দুই মাসের অন্তবর্তী জামিন অনুমোদন করে এবং মামলায় আবেদনকারিকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে তার কারণ দর্শানোর জন্য সরকারের ওপর একটি রুল জারি করে।

প্রতারণাসহ এর আগে বিদিশা তিনটি মামলায় অন্তবর্তী জামিন পেয়েছেন।

জুনের ১৬ তারিখে মুদ্রা পাচার আইনের ১৩ ধারায় গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মুদ্রা পাচার মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান সরকারের আবেদনের পক্ষে এবং ড. কামাল হোসেন বিদিশার পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন এডভোকেট শফিউদ্দিন ভুইয়া, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার তানজিবুল আলম।