অবৈধ অস্ত্র রাখার দায়ে ৪১ বছরের কারাদন্ড
অবৈধ অস্ত্র রাখার দায়ে নওসাদ আলী (২৪) কে ৪১ বছরের কারাদন্ড দিয়েছে রাজশাহী দ্রুতবিচার আদালত।
রোববার রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক এ এফ এম আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
গত বছরের ২০ মার্চ বাগমারা থানার এসআই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মরুগ্রামে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ নওসাদকে গ্রেফতার করে। একই সঙ্গে গ্রেফতার করা হয় শাহজাহান, আলতাফ, মনসুরকে। এ তিন জনের পকেট থেকে পুলিশ একটি করে রাইফেলের গুলি উদ্ধার করে। মামলাটি গত বছরের ২৬ জুন দ্রুত বিচার আদালতে আসে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেতাব উদ্দিন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।
