২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. জোবাইদা হান্নান রোটারি ক্লাবের সিড এওয়ার্ড পেলেন

ঢাকা মেট্ট্রোপলিটন রোটারি ক্লাব (আরসিএমডি)’র ২০০৫ সালের সায়েন্স এন্ড ইকোনোমিক ডেভেলোপমেন্ট (সিড) অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. জোবাইদা হান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য তাকে রোটারির এ সম্মানজনক পুরুষ্কারের জন্য মনোনিত করা হয়।

আরসিএমডি প্রেসিডেন্ট নাজমা খান শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

আরসিএমডি ২৪ জুলাই ড. জোবাইদা হান্নানকে ৫০ হাজার টাকার একটি স্বর্নপদকসহ নগদ দেড় লাখ টাকা প্রদান করবে।

বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন ইত্যাদি বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য রোটারি ক্লাব সিড এওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নাজমা খান। তিনি বলেন, এ পযন্ত সিড এওয়ার্ডের আওতায় ১৪ লাখ টাকা এবং ক্লাবের বিভিন্ন কর্মকান্ডে আরো ৮ লাখ ৩০ হাজার টাকার তহবিল গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক আরসিএমডি প্রেসিডেন্ট আশফাক আহমেদ খান, ড.আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ আহসান, ফরিদ হোসেন, আবু আশলাফুর হায়দার, ২০০৫-০৬ বছরের নবনির্বাচিত প্রেসিডেন্ট জগলুল আহমেদ চৌধুরী এবং সদস্য খালেদা আখন্দ উপস্থিত ছিলেন।