২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনের খবর সম্পর্কে সচেতন হোন: সাংবাদিক নেতাদের তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলাম সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত সংবাদ সম্বন্ধে সাংবাদিকদের আরো বস্তুনিষ্ঠ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তিনি বলেন, দেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকাটাই হবে দেশের জন্য মঙ্গলজনক।

রোববার তথ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, সাংবাদিকদের অস্থায়ী এ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করা হচ্ছে। তিনি রিপোর্টারদের ঝুঁকি ভাতা দেওয়া হবে বলে আশ্বাস দেন।

বৈঠকে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. শফিকুল করিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, যুগ্ম-সম্পাদক শওকত ওসমান রচি প্রমুখ।