২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমাদ বিন আবদুল্লাহ আল মামুদ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, দ্বিপাক্ষিক বৈঠকে বিনিয়োগ বৃদ্ধি, দ্বৈতকর পরিহার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব বিষয় সম্পন্ন করার কথা জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী আগামী ১০ দিনের মধ্যে তা সম্পন্ন করার ওপর জোর দেন।

এছাড়াও বাংলাদেশ থেকে আরও জনশক্তি ও সিমেন্ট আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন আল মামুদ। আলোচনায় তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। তথ্য প্রযুক্তি খাতেও বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন কাতারের প্রতিমন্ত্রী।

সম্প্রতি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাতার সফর এবং কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির বাংলাদেশ সফর উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতার অভিব্যক্তি বলে উল্লেখ করেন আল মামুদ। তিনি বাংলাদেশের সবুজায়ন কর্মসূচির প্রশংসা করেন এবং কাতারও সবুজায়নের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। এসময় প্রধানমন্ত্রী সেদেশে নিম গাছ রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেন।