ডব্লিউএফপি’র বন্যা পূনর্বাসন কর্মসূচি পরিদর্শণে জাপানি রাষ্ট্রদূত
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার দরিদ্র পরিবারগুলোর জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি’র বন্যা পূনর্বাসন কর্মসূচি পরিদর্শণ করেছেন জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি।
রাষ্ট্রদূত শনিবার ডব্লিউএফপি’র রেশনের মাধ্যমে চাল এবং আটা প্রদান কর্মসূচি দেখতে যান।
সিরাজগঞ্জ জেলার সায়েদাবাদ ইউনিয়নে রেশন বন্টন পরিদর্শণ কালে রাষ্ট্রদূত বলেন, ডব্লিউএফপি খাদ্য ভিত্তিক কর্মকান্ডের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাহায্য করছে।
তিনি আরও বলেন, আমি এটা জেনে খুশি হয়েছি নারী ও শিশুদের বিশেষ করে গর্ভবর্তী, তিন বছরের কম বয়সী শিশু ও প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদেরকে গুড়া খাবার ও পুষ্টিকর বিস্কুট দেওয়া হচ্ছে।
রাষ্ট্রদূত ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে মির্জাপুরের ডব্লিউএফপি’র ভিটামিন ও মিনারেল সম্মৃদ্ধ বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শণ করেন।
ডব্লিউএফপি তাদের স্কুল ফিডিং নিউট্রেশন ফর এডুকেশন প্রকল্পের আওতায় দেশের ছয় হাজার প্রাথমিক বিদ্যালয়ে এক মিলিয়ন স্কুল শিশুকে পুষ্টিকর বিস্কুট সরবরাহ করছে।
রাষ্ট্রদূত সিরাজগঞ্জের পুষ্টিকর আটা ময়দার কারখানাও পরিদর্শণ করেন।
ডব্লিউএফপি’র প্রতিনিধি ড. ডগলাস ক্যাসন কোটস রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।
