যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষক ড. সিতারা পারভীন নিহত
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুর্ঘটনায় ড. সিতারা পারভীনের বোন শাহানা পারভীন এবং শাহানা’র স্বামী মিশেল স্মিথও আহত হন।
মিশেল স্মিথের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
