২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য ভারত বাংলাদেশের সমর্থন চেয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে ভারত বাংলাদেশের সমর্থন চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বাংলাদেশের পররাষ্ট্রসচিব হেমায়েত উদ্দিন ভারতে পররাষ্ট্রসচিব শ্যাম সরনের সাথে দুদিনব্যাপী বৈঠক শেষে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে হেমায়েত উদ্দিন বলেন, ভারতীয় পররাষ্ট্র সচিব নিরাপত্তা পরিষদের সদস্যপদের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং তারা এ ব্যাপারে আমাদের সমর্থন চেয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান কি ছিলো এ প্রশ্নের জবাবে হেমায়েত উদ্দিন বলেন, আমরা বলেছি বর্তমান বৈঠকে

আমরা এ বিষয়ে কথা বলতে এখানে আসিনি। তবে আমি তাদের এ অভিপ্রায়ের কথা সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করবো বলে আশ্বস্ত করেছি।

ভারত ছাড়াও জার্মান, জাপান এবং ব্রাজিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য আবেদন করেছে।