২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ত্যাগ করেছেন এনায়েতুল্লাহ খান

দৈনিক নিউ এজের সম্পাদক এনায়েতুল্লাহ খান কানাডার টরন্টো জেনারেল হাসপাতালে দীর্ঘ দু’মাস চিকিৎসা গ্রহণ শেষে বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ঢাকায় গত মার্চে তার ‘অবস্ট্রাকটিভ জন্ডিস’ ধরা পড়ার পর তিনি বারডেমের ডা. আনিসুর রহমানের চিকিৎসাধীন ছিলেন। এ সময় ডায়াগনোসিসে তার কারসিনোমা (অগ্ন্যাশয়ের এক প্রকার ম্যালিগন্যান্ট গ্রোথ) ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে ২৪ এপ্রিল তাকে টরন্টো হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে উত্তর আমেরিকার প্রখ্যাত শৈল্য চিকিৎসক ড. এলিস ওয়েই ২৮ এপ্রিল তাঁর অস্ত্রোপচার করেন। পরে সংক্রমণজনিত জটিলতার কারণে তাঁকে পরবর্তী কয়েক সপ্তাহও হাসপাতালে কাটাতে হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্যের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দেয়। তবে তাকে আরও প্রায় মাসখানেক পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

আশা করা হচ্ছে আগামী আগস্টে এনায়েতুল্লাহ খান দেশে ফিরে আসবেন।