চট্টগ্রামে গায়ে আগুন লাগিয়ে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, অন্যরা পলাতক
চট্টগ্রামের বোয়ালখালিতে বুধবার গায়ে আগুন লাগিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করছে। অভিযুক্ত অপর তিনজন পলাতক রয়েছে।
অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে গৃহবধূ রিণা আক্তার (২২) কে তার শ্বশুর বাড়ির লোকেরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় ওই দিনই সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহত গৃহবধূর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রিণার স্বামী জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় অভিযুক্ত অপর তিন জন রিণার শ্বশুর সিরাজুল ইসলাম চৌধুরী, শাশুড়ি সাজেদা বেগম এবং ভাসুর নুরুল আফসার চৌধুরী পলাতক রয়েছে।
রিণার পরিবার জানায়, ২০০১ সালে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের জন্য তাকে অত্যাচার করতো।
