জাবিতে এমফিল এবং পিএইচডি কোর্সে শনিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে এমফিল এবং পিএইচডি গবেষণা কোর্সে শনিবার থেকে ২২ টি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, শনিবার থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন পত্র অগ্রনী ব্যাংক জাবি শাখা থেকে বিতরণ করা হবে। আবেদনপত্রের মূল্য এমফিল ও পিএইচডি কোর্সের জন্য যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা।
আবেদনপত্র এ সময়ের মধ্যে পূরণ করে স্ব স্ব বিভাগে জমা দিতে বলা হয়েছে।
