বিমান প্রতিমন্ত্রীর সাথে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সঙ্গে তার সচিবালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ও সার্বিক ব্যাবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরকেও চমৎকার বলে উল্লেখ করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থাসহ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ও ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের চাহিদানুসারে বিমান বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে একে সর্বোত্তম সেবার জন্য প্রস্তুত করা হয়েছে।
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিমান নতুন এয়ারক্রাফট কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা সময়োচিত পদক্ষেপ।
তিনি আরও বলেন, বাংলাদেশ চাইলে মার্কিন সরকার ৭৭৭ বোয়িং বিমান ক্রয়ে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত।
