বরগুনায় মাদ্রাসা শিক্ষকের রহস্যজনক মৃত্যু
বরগুনা জেনারেল হাসপাতালে বুধবার রাতে রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল ইসলাম (২৮)-এর। কর্তব্যরত চিকিৎসক বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানায়।
বরগুনা সদর উপজেলার চালিতাতলীর খালিশাখালী গ্রামের আবদুল কাদেরের পুত্র মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল ইসলাম বুধবার বিকালে পুরাকাটা ফেরীঘাটে নেমে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আলম নামের এক ব্যক্তি তাকে সন্ধ্যায় বরগুনা হাসপাতালে নিয়ে যায়। রাত সাতটার দিকে তিনি মারা যান। ধারনা করা হচ্ছে, অজ্ঞান পার্টি তাকে বিষাক্ত নেশাদ্রব্য খাইয়ে সর্বস্ব কেড়ে নিয়ে গেছে।
