২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী’র অনুমতি না নিয়ে আবার বিয়ে করায় সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদের বিরুদ্ধে স্ত্রী’র অনুমতি না নিয়ে আবার বিয়ে করার অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী আয়েশা আহমেদ। মামলায় সাক্ষী করা হয়েছে তাদের ২১ বছর বয়েসী পুত্রকে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার টাঙ্গাইলের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ‘ক’ অঞ্চল আদালতে মুসলিম পারিবারিক আইনে এ মামলা দায়ের করা হয়। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৭৯ সালের ১৫ ফেব্রুয়ারি সুলতান আহমেদের সঙ্গে আয়েশা আহমেদের বিয়ে হয়। মামলায় বলা হয়, সুলতান আহমেদ গত বছর ২ এপ্রিল স্ত্রী’র অনুমতি না নিয়ে চাঁদপুর জেলার মতলব উপজেলার ষাটনল গ্রামের মৃত আবদুল কাদিরের কন্যা শাহীনুর আক্তারকে বিয়ে করেন। এ বিয়ের সময় নিকাহ রেজিস্ট্রারে তার কোনও স্ত্রী নেই বলে উল্লেখ করেন।

অনুসন্ধানে জানা গেছে, অধ্যক্ষ সুলতান আহমেদ প্রথম বিয়ে করেন টাঙ্গাইলের আকুরটাকুরপাড়া এলাকায়। ওই স্ত্রী থাকতেই তিনি আয়েশা আহমেদকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী তাকে ত্যাগ করে অন্যত্র বিয়ে করেন। এবার তিনি তৃতীয় বিয়ে করলেন।